Transliteration: Qad aflahal mu'minoon
উচ্চারণঃ
মুমিনগণ সফলকাম হয়ে গেছে,
Transliteration: Allazeena hum fee Salaatihim khaashi'oon
উচ্চারণঃ
যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;
Transliteration: Wallazeena hum 'anillaghwimu'ridoon
উচ্চারণঃ
যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,
Transliteration: Wallazeena hum liz Zakaati faa'iloon
উচ্চারণঃ
যারা যাকাত দান করে থাকে
Transliteration: Wallazeena hum lifuroo jihim haafizoon
উচ্চারণঃ
এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
Transliteration: Illaa 'alaaa azwaajihim aw maa malakat aimaanuhum fa innahum ghairu maloomeen
উচ্চারণঃ
তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।
Transliteration: Famanib taghaa waraaa'a zaalika fa ulaaa'ika humul 'aadoon
উচ্চারণঃ
অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে।
Transliteration: Wallazeena hum li amaanaatihim wa 'ahdihim raa'oon
উচ্চারণঃ
এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুশিয়ার থাকে।
Transliteration: Wallazeena hum 'alaa Salawaatihim yuhaafizoon
উচ্চারণঃ
এবং যারা তাদের নামাযসমূহের খবর রাখে।
Transliteration: Ulaaa'ika humul waarisoon
উচ্চারণঃ
তারাই উত্তরাধিকার লাভ করবে।
Transliteration: Allazeena yarisoonal Firdawsa hum feehaa khaalidoon
উচ্চারণঃ
তারা শীতল ছায়াময় উদ্যানের উত্তরাধিকার লাভ করবে। তারা তাতে চিরকাল থাকবে।
Transliteration: Wa laqad khalaqnal insaana min sulaalatim minteen
উচ্চারণঃ
আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি।
Transliteration: Summa ja'alnaahu nutfatan fee qaraarim makeen
উচ্চারণঃ
অতঃপর আমি তাকে শুক্রবিন্দু রূপে এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি।
Transliteration: Summa khalaqnan nutfata 'alaqatan fakhalaqnal 'alaqata mudghatan fakhalaq nal mudghata 'izaaman fakasawnal 'izaama lahman summa anshaanaahu khalqan aakhar; fatabaarakal laahu ahsanul khaaliqeen
উচ্চারণঃ
এরপর আমি শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে মাংসপিন্ডে পরিণত করেছি, এরপর সেই মাংসপিন্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে দাঁড় করিয়েছি। নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়।
Transliteration: Summa innakum ba'da zaalika la maaiyitoon
উচ্চারণঃ
এরপর তোমরা মৃত্যুবরণ করবে
Transliteration: Summa innakum Yawmal Qiyaamati tub'asoon
উচ্চারণঃ
অতঃপর কেয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে।
Transliteration: Wa laqad khalaqnaa fawqakum sab'a taraaa'iqa wa maa kunnaa 'anil khalqi ghaafileen
উচ্চারণঃ
আমি তোমাদের উপর সুপ্তপথ সৃষ্টি করেছি এবং আমি সৃষ্টি সম্বন্ধে অনবধান নই।
Transliteration: Wa anzalnaa minas samaaa'i maaa'am biqadarin fa-askannaahu fil ardi wa innaa 'alaa zahaabim bihee laqaa diroon
উচ্চারণঃ
আমি আকাশ থেকে পানি বর্ষণ করে থাকি পরিমাণ মত অতঃপর আমি জমিনে সংরক্ষণ করি এবং আমি তা অপসারণও করতে সক্ষম।
Transliteration: Fa anshaanaa lakum bihee Jannaatim min nakheelinw wa a'naab; lakum feehaa fawaakihu kaseeratunw wa minhaa taakuloon
উচ্চারণঃ
অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্যে খেজুর ও আঙ্গুরের বাগান সৃষ্টি করেছি। তোমাদের জন্যে এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাক।
Transliteration: Wa shajaratan takhruju min Toori Sainaaa'a tambutu bidduhni wa sibghil lil aakileen
উচ্চারণঃ
এবং ঐ বৃক্ষ সৃষ্টি করেছি, যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্যে তৈল ও ব্যঞ্জন উৎপন্ন করে।
Transliteration: Wa inna lakum fil an'aami la'ibrah; nusqeekum mimmaa fee butoonihaa wa lakum feehaa manaafi'u kaseeratunw wa minhaa taakuloon
উচ্চারণঃ
এবং তোমাদের জন্যে চতুস্পদ জন্তু সমূহের মধ্যে চিন্তা করার বিষয় রয়েছে। আমি তোমাদেরকে তাদের উদরস্থিত বস্তু থেকে পান করাই এবং তোমাদের জন্যে তাদের মধ্যে প্রচুর উপকারিতা আছে। তোমরা তাদের কতককে ভক্ষণ কর।
Transliteration: Wa 'alaihaa wa'alal fulki tuhmaloon
উচ্চারণঃ
তাদের পিঠে ও জলযানে তোমরা আরোহণ করে চলাফেরা করে থাক।
Transliteration: Wa laqad arsalnaa Noohan ilaa qawmihee faqaala yaa qawmi'budul laaha maa lakum min ilahin ghairuhoo afalaa tattaqoon
উচ্চারণঃ
আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলাম। সে বলেছিলঃ হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর বন্দেগী কর। তিনি ব্যতীত তোমাদের কোন মাবুদ নেই। তোমরা কি ভয় কর না।
Transliteration: Faqaalal mala'ul lazeena kafaroo min qawmihee maa haazaaa illaa basharum mislukum yureedu ai yatafaddala 'alaikum wa law shaaa'al laahu la anzala malaaa'ikatam maa sami'naa bihaazaa feee aabaaa'inal awwaleen
উচ্চারণঃ
তখন তার সম্প্রদায়ের কাফের-প্রধানরা বলেছিলঃ এ তো তোমাদের মতই একজন মানুষ বৈ নয়। সে তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতাই নাযিল করতেন। আমরা আমাদের পূর্বপুরুষদের মধ্যে এরূপ কথা শুনিনি।
Transliteration: In huwa illaa rajulum bihee jinnatun fatarabbasoo bihee hattan heen
উচ্চারণঃ
সে তো এক উম্মাদ ব্যক্তি বৈ নয়। সুতরাং কিছুকাল তার ব্যাপারে অপেক্ষা কর।
Transliteration: Qaala Rabbin surnee bimaa kazzaboon
উচ্চারণঃ
নূহ বলেছিলঃ হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য কর; কেননা, তারা আমাকে মিথ্যাবাদী বলছে।
Transliteration: Fa awhainaaa ilaihi anis na'il fulka bi a'yuninaa wa wahyinaa fa izaa jaaa'a amrunaa wa faarat tannooru fasluk feehaa min kullin zawjainis naini wa ahlaka illaa man sabaqa 'alaihil qawlu minhum wa laa tukhaat ibnee fil lazeena zalamooo innaahum mughraqoon
উচ্চারণঃ
অতঃপর আমি তার কাছে আদেশ প্রেরণ করলাম যে, তুমি আমার দৃষ্টির সামনে এবং আমার নির্দেশে নৌকা তৈরী কর। এরপর যখন আমার আদেশ আসে এবং চুল্লী প্লাবিত হয়, তখন নৌকায় তুলে নাও, প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবারবর্গকে, তাদের মধ্যে যাদের বিপক্ষে পূর্বে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাদের ছাড়া। এবং তুমি জালেমদের সম্পর্কে আমাকে কিছু বলো না। নিশ্চয় তারা নিমজ্জত হবে।
Transliteration: Fa izas tawaita ata wa mam ma'aka 'alal fulki faqulil hamdu lillaahil lazee najjaanaa minal qawmiz zalimeen
উচ্চারণঃ
যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌকায় আরোহণ করবে, তখন বলঃ আল্লাহর শোকর, যিনি আমাদেরকে জালেম সম্প্রদায়ের কবল থেকে উদ্ধার করেছেন।
Transliteration: Wa qur Rabbi anzilnee munzalam mubaarakanw wa Anta khairul munzileen
উচ্চারণঃ
আরও বলঃ পালনকর্তা, আমাকে কল্যাণকর ভাবে নামিয়ে দাও, তুমি শ্রেষ্ঠ অবতারণকারী।
Transliteration: Inna fee zaalika la Aayaatinw wa in kunnaa lamubtaleen
উচ্চারণঃ
এতে নিদর্শনাবলী রয়েছে এবং আমি পরীক্ষাকারী।
Transliteration: Summaa anshaana mim ba'dihim qarnan aakhareen
উচ্চারণঃ
অতঃপর অন্য এক সম্প্রদায় আমি তার স্থলাভিষিক্ত করেছিলাম।
Transliteration: Fa arsalnaa feehim Rasoolam minhum ani'budul laaha maa lakum min ilaahin ghairuhoo afalaa tattaqoon
উচ্চারণঃ
এবং তাদেরই একজনকে তাদের মধ্যে রসূলরূপে প্রেরণ করেছিলাম এই বলে যে, তোমরা আল্লাহর বন্দেগী কর। তিনি ব্যতীত তোমাদের অন্য কোন মাবুদ নেই। তবুও কি তোমরা ভয় করবে না?
Transliteration: Wa qaalal mala-u min qawmihil lazeena kafaroo wa kazzaboo bi liqaaa'il Aakhirati wa atrafnaahum fil hayaatid dunyaa maa haazaaa illaa basharum mislukum yaakulu mimmaa taakuloona minhu wa yashrabu mimmaa tashraboon
উচ্চারণঃ
তাঁর সম্প্রদায়ের প্রধানরা যারা কাফের ছিল, পরকালের সাক্ষাতকে মিথ্যা বলত এবং যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তারা বললঃ এতো আমাদের মতই একজন মানুষ বৈ নয়। তোমরা যা খাও, সেও তাই খায় এবং তোমরা যা পান কর, সেও তাই পান করে।
Transliteration: Wa la'in at'atum basharam mislakum innakum izal lakhaasiroon
উচ্চারণঃ
যদি তোমরা তোমাদের মতই একজন মানুষের আনুগত্য কর, তবে তোমরা নিশ্চিতরূপেই ক্ষতিগ্রস্ত হবে।
Transliteration: A-Ya'idukum annakum izaa mittum wa kuntum turaabanw wa izaaman annakum mukhrajoon
উচ্চারণঃ
সে কি তোমাদেরকে এই ওয়াদা দেয় যে, তোমরা মারা গেলে এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হলে তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে?
Transliteration: Haihaata haihaata limaa too'adoon
উচ্চারণঃ
তোমাদেরকে যে ওয়াদা দেয়া হচ্ছে, তা কোথায় হতে পারে?
Transliteration: In hiya illaa hayaatunad dunyaa namootu wa nahyaa wa maa nahnu bimab'ooseen
উচ্চারণঃ
আমাদের পার্থিবজীবনই একমাত্র জীবন। আমরা মরি ও বাঁচি এখানেই এবং আমারা পুনরুত্থিত হবো না।
Transliteration: In huwa illaa rajulunif taraa 'alal laahi kazibanw wa maa nahnuu lahoo bimu'mineen
উচ্চারণঃ
সে তো এমন ব্যক্তি বৈ নয়, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে এবং আমরা তাকে বিশ্বাস করি না।
Transliteration: Qaala Rabbin surnee bimaa kazzaboon
উচ্চারণঃ
তিনি বললেনঃ হে আমার পালনকর্তা, আমাকে সাহায্য কর, কারণ তারা আমাকে মিথ্যাবাদী বলছে।
Transliteration: Qaala 'ammaa qaleelil la yusbihunna naadimeen
উচ্চারণঃ
আল্লাহ বললেনঃ কিছু দিনের মধ্যে তারা সকাল বেলা অনুতপ্ত হবে।
Transliteration: Fa akhazat humus saihatu bilhaqqi faja'alnaahum ghusaaa'aa; fabu;dal lilqaw miz zaalimeen
উচ্চারণঃ
অতঃপর সত্য সত্যই এক ভয়ংকর শব্দ তাদেরকে হতচকিত করল এবং আমি তাদেরকে বাত্যা-তাড়িত আবর্জনা সদৃশ করে দিলাম। অতঃপর ধ্বংস হোক পাপী সম্প্রদায়।
Transliteration: Summa anshaanaa mim ba'dihim quroonan aakhareen
উচ্চারণঃ
এরপর তাদের পরে আমি বহু সম্প্রদায় সৃষ্টি করেছি।
Transliteration: Maa tasbiqu min ummatin ajalahaa wa maa yastaakhiroon
উচ্চারণঃ
কোন সম্প্রদায় তার নির্দিষ্ট কালের অগ্রে যেতে পারে না। এবং পশ্চাতেও থকাতে পারে না।
Transliteration: Summa arsalnaa Rusulanaa tatraa kulla maa jaaa'a ummatar Rasooluhaa kazzabooh; fa atba'naa ba'dahum ba'danw wa ja'alnaahum ahaadees; fabu'dal liqawmil laa yu'minoon
উচ্চারণঃ
এরপর আমি একাদিক্রমে আমার রসূল প্রেরণ করেছি। যখনই কোন উম্মতের কাছে তাঁর রসূল আগমন করেছেন, তখনই তারা তাঁকে মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমি তাদের একের পর এক ধ্বংস করেছি এবং তাদেরকে কাহিনীর বিষয়ে পরিণত করেছি। সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা।
Transliteration: Summa arsalnaa Moosaa wa akhaahu Haaroona bi Aayaatinaa wa sultaanim mubeen
উচ্চারণঃ
অতঃপর আমি মূসা ও হারুণকে প্রেরণ করেছিলাম আমার নিদর্শনাবলী ও সুস্পষ্ট সনদসহ,
Transliteration: Ilaa Fir'awna wa mala'ihee fastakbaroo wa kaanoo qawman 'aaleem
উচ্চারণঃ
ফেরআউন ও তার অমাত্যদের কাছে। অতঃপর তারা অহংকার করল এবং তারা উদ্ধত সম্প্রদায় ছিল।
Transliteration: Faqaaloo annu'minu libasharaini mislinaa wa qawmuhumaa lanaa 'aabidoon
উচ্চারণঃ
তারা বললঃ আমরা কি আমাদের মতই এ দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করব; অথচ তাদের সম্প্রদায় আমাদের দাস?
Transliteration: Fakazzaboohumaa fakaanoo minal mmuhlakeen
উচ্চারণঃ
অতঃপর তারা উভয়কে মিথ্যাবাদী বলল। ফলে তারা ধ্বংস প্রাপ্ত হল।
Transliteration: Wa laqad aatainaa Moosal Kitaaba la'allahum yahtadoon
উচ্চারণঃ
আমি মূসাকে কিতাব দিয়েছিলাম যাতে তারা সৎপথ পায়।
Transliteration: Wa ja'alnab na Maryama wa ummahooo aayatannw wa aawainaahumaaa ilaa rabwatin zaati qaraarinw wa ma'een
উচ্চারণঃ
এবং আমি মরিয়ম তনয় ও তাঁর মাতাকে এক নিদর্শন দান করেছিলাম। এবং তাদেরকে এক অবস্থানযোগ্য স্বচ্ছ পানি বিশিষ্ট টিলায় আশ্রয় দিয়েছিলাম।
Transliteration: Yaaa aiyuhar Rusulu kuloo minat taiyibaati wa'maloo saalihan innee bimaa ta'maloona 'Aleem
উচ্চারণঃ
হে রসূলগণ, পবিত্র বস্তু আহার করুন এবং সৎকাজ করুন। আপনারা যা করেন সে বিষয়ে আমি পরিজ্ঞাত।
Transliteration: Wa inna haaziheee ummatukum ummatanw waahidatanw wa Ana Rabbukum fattaqoon
উচ্চারণঃ
আপনাদের এই উম্মত সব তো একই ধর্মের অনুসারী এবং আমি আপনাদের পালনকর্তা; অতএব আমাকে ভয় করুন।
Transliteration: Fataqatta'ooo amrahum bainahum zuburaa; kullu hizbim bimaa ladaihim farihoon
উচ্চারণঃ
অতঃপর মানুষ তাদের বিষয়কে বহুধা বিভক্ত করে দিয়েছে। প্রত্যেক সম্প্রদায় নিজ নিজ মতবাদ নিয়ে আনন্দিত হচ্ছে।
Transliteration: Fazarhum fee ghamratihim hattaa heen
উচ্চারণঃ
অতএব তাদের কিছু কালের জন্যে তাদের অজ্ঞানতায় নিমজ্জত থাকতে দিন।
Transliteration: A-yahsaboona annnamaa numiduhum bihee mimmaalinw wa baneen
উচ্চারণঃ
তারা কি মনে করে যে, আমি তাদেরকে ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে যাচ্ছি।
Transliteration: Nusaari'u lahum fil khairaat; bal laa yash'uroon
উচ্চারণঃ
তাতে করে তাদেরকে দ্রুত মঙ্গলের দিকে নিয়ে যাচ্ছি? বরং তারা বোঝে না।
Transliteration: Innal lazeena hum min khashyati Rabbihim mushfiqoon
উচ্চারণঃ
নিশ্চয় যারা তাদের পালনকর্তার ভয়ে সন্ত্রস্ত,
Transliteration: Wallazeena hum bi Aayaati Rabbihim yu'minoon
উচ্চারণঃ
যারা তাদের পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন করে,
Transliteration: Wallazeena hum bi Rabbihim laa yushrikoon
উচ্চারণঃ
যারা তাদের পালনকর্তার সাথে কাউকে শরীক করে না
Transliteration: Wallazeena yu'toona maaa aataw wa quloobuhum wajilatun annahum ilaa Rabbihim raaji'oon
উচ্চারণঃ
এবং যারা যা দান করবার, তা ভীত, কম্পিত হৃদয়ে এ কারণে দান করে যে, তারা তাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করবে,
Transliteration: Ulaaa'ika yusaari'oona fil khairaati wa hum lahaa saabiqoon
উচ্চারণঃ
তারাই কল্যাণ দ্রুত অর্জন করে এবং তারা তাতে অগ্রগামী।
Transliteration: Wa laa nukallifu nafsan illaa wus'ahaa wa ladainaa kitaabuny yantiqu bilhaqqi w ahum la yuzlamoon
উচ্চারণঃ
আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পন করি না। আমার এক কিতাব আছে, যা সত্য ব্যক্ত করে এবং তাদের প্রতি জুলুম করা হবে না।
Transliteration: Bal quloobuhum fee ghamratim min haazaa wa lahum a'maalum min dooni zaalika hum lahaa 'aamiloon
উচ্চারণঃ
না, তাদের অন্তর এ বিষয়ে অজ্ঞানতায় আচ্ছন্ন, এ ছাড়া তাদের আরও কাজ রয়েছে, যা তারা করছে।
Transliteration: Hattaaa izaaa akhznaa mutrafeehim bil'azaabi izaa hum yaj'aroon
উচ্চারণঃ
এমনকি, যখন আমি তাদের ঐশ্বর্যশালী লোকদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করব, তখনই তারা চীৎকার জুড়ে দেবে।
Transliteration: Laa taj'arul yawma innakum minnaa laa tunsaroon
উচ্চারণঃ
অদ্য চীৎকার করো না। তোমরা আমার কাছ থেকে নিস্কৃতি পাবে না।
Transliteration: Qad kaanat Aayaatee tutlaa 'alaikum fakuntum 'alaaa a'qaabikum tankisoon
উচ্চারণঃ
তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনানো হত, তখন তোমরা উল্টো পায়ে সরে পড়তে।
Transliteration: Mustakbireena bihee saamiran tahjuroon
উচ্চারণঃ
অহংকার করে এ বিষয়ে অর্থহীন গল্প-গুজব করে যেতে।
Transliteration: Afalam yaddabbarrul qawla am jaaa'ahum maa lam yaati aabaaa'ahumul awwaleen
উচ্চারণঃ
অতএব তারা কি এই কালাম সম্পꦣ2503;ক চিন্তা-ভাবনা করে না? না তাদের কাছে এমন কিছু এসেছে, যা তাদের পিতৃপুরুষদের কাছে আসেনি?
Transliteration: Am lam ya'rifoo Rasoolahum fahum lahoo munkiroon
উচ্চারণঃ
না তারা তাদের রসূলকে চেনে না, ফলে তারা তাঁকে অস্বীকার করে?
Transliteration: Am yaqooloona bihee jinnnah; bal jaaa'ahum bilhaqqi wa aksaruhum lil haqqi kaarihoon
উচ্চারণঃ
না তারা বলে যে, তিনি পাগল ? বরং তিনি তাদের কাছে সত্য নিয়ে আগমন করেছেন এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে।
Transliteration: Wa lawit taba'al haqqu ahwaaa'ahum lafasadatis samaawaatu wal ardu wa man feehinnn; bal atainaahum bizikrihim fahum 'an zikrihim mu'ridon
উচ্চারণঃ
সত্য যদি তাদের কাছে কামনা-বাসনার অনুসারী হত, তবে নভোমন্ডল ও ভূমন্ডল এবং এগুলোর মধ্যবর্তꦣ2496; সবকিছুই বিশৃঙ্খল হয়ে পড়ত। বরং আমি তাদেরকে দান করেছি উপদেশ, কিন্তু তারা তাদের উপদেশ অনুধাবন করে না।
Transliteration: Am tas'aluhum kharjan fakharaaju Rabbika khairunw wa Huwa khairur raaziqeen
উচ্চারণঃ
না আপনি তাদের কাছে কোন প্রতিদান চান? আপনার পালনকর্তার প্রতিদান উত্তম এবং তিনিই রিযিকদাতা।
Transliteration: Wa innaka latad'oohum ilaa Siraatim Mustaqeem
উচ্চারণঃ
আপনি তো তাদেরকে সোজা পথে দাওয়াত দিচ্ছেন;
Transliteration: Wa innnal lazeena laa yu'minoona bil Aakhirati 'anis siraati lanaakiboon
উচ্চারণঃ
আর যারা পরকালে বিশ্বাস করে না, তারা সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গেছে।
Transliteration: Wa law rahimnaahum wa kashafnaa maa bihim min durril lalajjoo fee tughyaanihim ya'mahoon
উচ্চারণঃ
যদি আমি তাদের প্রতি দয়া করি এবং তাদের কষ্ট দূর করে দেই, তবুও তারা তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে লেগে থাকবে।
Transliteration: Wa laqad akhaznaahum bil'azaabi famastakaanoo li Rabbihim wa maa yatadarra'oon
উচ্চারণঃ
আমি তাদেরকে শাস্তি দ্বারা পাকড়াও করেছিলাম, কিন্তু তারা তাদের পালনকর্তার সামনে নত হল না এবং কাকুতি-মিনুতিও করল না।
Transliteration: Hattaaa izaa fatahnaa 'alaihim baaban zaa 'azaabin shadeedin izaa hum feehi mublisoon
উচ্চারণঃ
অবশেষে যখন আমি তাদের জন্য কঠিন শাস্তির দ্বার খুলে দেব, তখন তাতে তাদের আশা ভঙ্গ হবে।
Transliteration: Wa Huwal lazeee ansha a-lakumus sam'a wal absaara wal af'idah; qaleelam maa tashkuroon
উচ্চারণঃ
তিনি তোমাদের কান, চোখ ও অন্তঃকরণ সৃষ্টি করেছেন; তোমরা খুবই অল্প কৃতজ্ঞতা স্বীকার করে থাক।
Transliteration: Wa Huwal lazee zara akum fil ardi wa ilaihi tuhsharoon
উচ্চারণঃ
তিনিই তোমাদেরকে পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন এবং তারই দিকে তোমাদেরকে সমবেত করা হবে।
Transliteration: Wa Huwal lazee yuhyee wa yumeetu wa lahukh tilaaful laili wannahaar; afalaa ta'qiloon
উচ্চারণঃ
তিনিই প্রাণ দান করেন এবং মৃত্যু ঘটান এবং দিবা-রাত্রির বিবর্তন তাঁরই কাজ, তবু ও কি তোমরা বুঝবে না?
Transliteration: Bal qaaloo misla maa qaalal awwaloon
উচ্চারণঃ
বরং তারা বলে যেমন তাদের পূর্ববর্তীরা বলত।
Transliteration: Qaalooo 'a-izaa mitnaa wa kunnaa turaabanw wa 'izaaman 'a-innaa lamab 'oosoon
উচ্চারণঃ
তারা বলেঃ যখন আমরা মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব, তখনও কি আমরা পুনরুত্থিত হব ?
Transliteration: Laqad wu'idnaa nahnu wa aabaaa'unaa haazaa min qablu in haazaaa illaaa asaateerul awwaleen
উচ্চারণঃ
অতীতে আমাদেরকে এবং আমাদের পিতৃপুরুষদেরকে এই ওয়াদাই দেয়া হয়েছে। এটা তো পূর্ববতীদের কল্প-কথা বৈ কিছুই নয়।
Transliteration: Qul limanil ardu wa man feehaaa in kuntum ta'lamoon
উচ্চারণঃ
বলুন পৃথিবী এবং পৃথিবীতে যারা আছে, তারা কার? যদি তোমরা জান, তবে বল।
Transliteration: Sa-yaqooloona lillaah; qul afalaa tazakkkaroon
উচ্চারণঃ
এখন তারা বলবেঃ সবই আল্লাহর। বলুন, তবুও কি তোমরা চিন্তা কর না?
Transliteration: Qul mar Rabbus samaawaatis sab'i wa Rabbul 'Arshil 'Azeem
উচ্চারণঃ
বলুনঃ সপ্তাকাশ ও মহা-আরশের মালিক কে?
Transliteration: Sa yaqooloona lillaah; qul afalaa tattaqoon
উচ্চারণঃ
এখন তারা বলবেঃ আল্লাহ। বলুন, তবুও কি তোমরা ভয় করবে না?
Transliteration: Qul mam bi yadihee malakootu kulli shai'inw wa Huwa yujeeru wa laa yujaaru 'alaihi in kuntum ta'lamoon
উচ্চারণঃ
বলুনঃ তোমাদের জানা থাকলে বল, কার হাতে সব বস্তুর কতৃর্ꦣ2468;্ব, যিনি রক্ষা করেন এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না ?
Transliteration: Sa yaqooloona lillaah; qul fa annaa tus haroon
উচ্চারণঃ
এখন তারা বলবেঃ আল্লাহর। বলুনঃ তাহলে কোথা থেকে তোমাদেরকে জাদু করা হচ্ছে?
Transliteration: Bal atainaahum bil haqqi wa innahum lakaaziboon
উচ্চারণঃ
কিছুই নয়, আমি তাদের কাছে সত্য পৌঁছিয়েছি, আর তারা তো মিথ্যাবাদী।
Transliteration: Mat takhazal laahu minw waladinw wa maa kaana ma'ahoo min ilaah; izal lazahaba kullu ilaahim bimaa khalaqa wa la'alaa ba'duhum 'alaa ba'd; Subhaannal laahi 'ammaa yasifoon
উচ্চারণঃ
আল্লাহ কোন সন্তান গ্রহণ করেননি এবং তাঁর সাথে কোন মাবুদ নেই। থাকলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি নিয়ে চলে যেত এবং একজন অন্যজনের উপর প্রবল হয়ে যেত। তারা যা বলে, তা থেকে আল্লাহ পবিত্র।
Transliteration: 'Aalimil Ghaibi wash shahhaadati fata'aalaa 'ammaa yushrikoon
উচ্চারণঃ
তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী। তারা শরীক করে, তিনি তা থেকে উর্ধ্বে।
Transliteration: Qur Rabbi immmaa turiyannee maa yoo'adoon
উচ্চারণঃ
বলুনঃ হে আমার পালনকর্তা! যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হয়েছে তা যদি আমাকে দেখান,
Transliteration: Rabbi falaa taj'alnee fil qawmiz zaalimeen
উচ্চারণঃ
হে আমার পালনকর্তা! তবে আপনি আমাকে গোনাহগার সম্প্রদায়ের অন্তর্ভূক্ত করবেন না।
Transliteration: Wa innaa 'alaaa an nuriyaka maa na'iduhum laqaadiroon
উচ্চারণঃ
আমি তাদেরকে যে বিষয়ের ওয়াদা দিয়েছি, তা আপনাকে দেখাতে অবশ্যই সক্ষম।
Transliteration: Idfa' billate hiya ahsanus saiyi'ah; nahnu a'lamu bimaa yasifoon
উচ্চারণঃ
মন্দের জওয়াবে তাই বলুন, যা উত্তম। তারা যা বলে, আমি সে বিষয়ে সবিশেষ অবগত।
Transliteration: Wa qur Rabbi a'oozu bika min hamazaatish Shayaateen
উচ্চারণঃ
বলুনঃ হে আমার পালনকর্তা! আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি,
Transliteration: Wa a'oozu bika Rabbi ai-yahduroon
উচ্চারণঃ
এবং হে আমার পালনকর্তা! আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি।
Transliteration: Hattaaa izaa jaaa'a ahada humul mawtu qaala Rabbir ji'oon
উচ্চারণঃ
যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলেঃ হে আমার পালণকর্তা! আমাকে পুনরায় (দুনিয়াতে ) প্রেরণ করুন।
Transliteration: La'alleee a'malu saalihan feemaa taraktu kallaa; innahaa kalimatun huwa qaaa'iluhaa wa minw waraaa'him barzakhun ilaa Yawmi yub'asoon
উচ্চারণঃ
যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি করিনি। কখনই নয়, এ তো তার একটি কথার কথা মাত্র। তাদের সামনে পর্দা আছে পুনরুত্থান দিবস পর্যন্ত।
Transliteration: Fa izaa nufikha fis Soori falaaa ansaaba bainahum yawma'izinw wa laa yatasaaa'aloon
উচ্চারণঃ
অতঃপর যখন শিংগায় ফুৎকার দেয়া হবে, সেদিন তাদের পারস্পরিক আত্নীয়তার বন্ধন থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে না।
Transliteration: Faman saqulat mawaazee nuhoo fa ulaaa'ika humul muflihoon
উচ্চারণঃ
যাদের পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম,
Transliteration: Wa man khaffat mawaa zeenuhoo fa ulaaa'ikal lazeena khasiroon anfusahum fee Jahannnama khaalidoon
উচ্চারণঃ
এবং যাদের পাল্লা হাল্কা হবে তারাই নিজেদের ক্ষতিসাধন করেছে, তারা দোযখেই চিরকাল বসবাস করবে।
Transliteration: Talfahu wujoohahumun Naaru wa hum feehaa kaalihood
উচ্চারণঃ
আগুন তাদের মুখমন্ডল দগ্ধ করবে এবং তারা তাতে বীভৎস আকার ধারন করবে।
Transliteration: Alam takun Aayaatee tutlaa 'alaikum fakuntum bihaa tukazziboon
উচ্চারণঃ
তোমাদের সামনে কি আমার আয়াত সমূহ পঠিত হত না? তোমরা তো সেগুলোকে মিথ্যা বলতে।
Transliteration: Qaaloo Rabbanaa ghalabat 'alainaa shiqwatunaa wa kunnaa qawman daaalleen
উচ্চারণঃ
তারা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমরা দূর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি।
Transliteration: Rabbanaa akhrijnaa minhaa fa in 'udnaa fa innaa zaalimoon
উচ্চারণঃ
হে আমাদের পালনকর্তা! এ থেকে আমাদেরকে উদ্ধার কর; আমরা যদি পুনরায় তা করি, তবে আমরা গোনাহগার হব।
Transliteration: Qaalakh sa'oo feehaa wa laa tukallimoon
উচ্চারণঃ
আল্লাহ বলবেনঃ তোমরা ধিকৃত অবস্থায় এখানেই পড়ে থাক এবং আমার সাথে কোন কথা বলো না।
Transliteration: Innahoo kaana fareequm min 'ibaadee yaqooloona Rabbanaaa aamannaa faghfir lanaa warhamnaa wa Anta khairur raahimeen
উচ্চারণঃ
আমার বান্দাদের একদলে বলতঃ হে আমাদের পালনকর্তা! আমরা বিশ্বাস স্থাপন করেছি। অতএব তুমি আমাদেরকে ক্ষমা কর ও আমাদের প্রতি রহম কর। তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু।
Transliteration: Fattakhaztumoohum sikhriyyan hattaaa ansawkum zikree wa kuntum minhum tadhakoon
উচ্চারণঃ
অতঃপর তোমরা তাদেরকে ঠাট্টার পাত্ররূপে গ্রহণ করতে। এমনকি, তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে।
Transliteration: Inee jazaituhumul Yawma bimaa sabarooo annahum humul faaa'izoon
উচ্চারণঃ
আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি যে, তারাই সফলকাম।
Transliteration: Qaala kam labistum fil ardi 'adada sineen
উচ্চারণঃ
আল্লাহ বলবেনঃ তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করলে বছরের গণনায়?
Transliteration: Qaaloo labisnaa yawman aw ba'da yawmin fas'alil 'aaaddeen
উচ্চারণঃ
তারা বলবে, আমরা একদিন অথবা দিনের কিছু অংশ অবস্থান করেছি। অতএব আপনি গণনাকারীদেরকে জিজ্ঞেস করুন।
Transliteration: Qaala il labistum illaa qaleelal law annakum kuntum ta'lamoon
উচ্চারণঃ
আল্লাহ বলবেনঃ তোমরা তাতে অল্পদিনই অবস্থান করেছ, যদি তোমরা জানতে?
Transliteration: Afahsibtum annamaa khalaqnaakum 'abasanw wa annakum ilainaa laa turja'oon
উচ্চারণঃ
তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না?
Transliteration: Fata'aalal laahul Malikul Haqq; laaa ilaaha illaa Huwa Rabbul 'Arshil Kareem
উচ্চারণঃ
অতএব শীর্ষ মহিমায় আল্লাহ, তিনি সত্যিকার মালিক, তিনি ব্যতীত কোন মাবুদ নেই। তিনি সম্মানিত আরশের মালিক।
Transliteration: Wa mai yad'u ma'allaahi ilaahan aakhara laa burhaana lahoo bihee fa innnamaa hisaabuhoo 'inda Rabbih; innahoo laa yuflihul kaafiroon
উচ্চারণঃ
যে কেউ আল্লাহর সাথে অন্য উপাস্যকে ডাকে, তার কাছে যার সনদ নেই, তার হিসাব তার পালণকর্তার কাছে আছে। নিশ্চয় কাফেররা সফলকাম হবে না।
Transliteration: Wa qur Rabbigh fir warham wa Anta khairur raahimeen
উচ্চারণঃ
বলূনঃ হে আমার পালনকর্তা, ক্ষমা করুন ও রহম করুন। রহমকারীদের মধ্যে আপনি শ্রেষ্ট রহমকারী।