নফসের আত্ম নিয়ন্ত্রন - ইসলামে নফসের আত্ননিয়ন্ত্রন এর গুরুত্ব
নফসের আত্ম নিয়ন্ত্রন
সালাফে সালেহীন–এর যুগে আত্মশুদ্ধির প্রসঙ্গে বলা হতো যে, “নফস এক গ্লাস পানিও চাইলে সাথে সাথে দিও না”! এর উদ্দেশ্য হচ্ছে:
নফসকে শেখানো যে,
সব চাওয়া সঙ্গে সঙ্গে পূরণ হবে না।
কারণ নফসের স্বভাব হচ্ছে:
•সে তাৎক্ষণিক আরাম চায়
•অপেক্ষা করতে চায় না
•ধীরে ধীরে কর্তৃত্ব নিতে চায়
আলেমরা দেখেছেন:
যে নফস ছোট চাওয়ায় অভ্যস্ত, সে বড় চাওয়ায় নিয়ন্ত্রণ মানে না।
তাই ছোট ছোট বৈধ জিনিসে নিজেকে সংযত করার অনুশীলন করানো হয়—যাতে বড় হারাম বা গুনাহের সময় নফসকে থামানো সহজ হয়।
পানি কেন উদাহরণ হিসেবে আসে?
কারণ: পানি হালাল, সহজলভ্য, শরীরের প্রয়োজন
অর্থাৎ, যদি এমন বৈধ ও প্রয়োজনীয় জিনিসেও তুমি নিজেকে একটু থামাতে পারো,
তাহলে—
হারাম থেকে নিজেকে থামানো সহজ হবে! রাগ, কামনা, লোভ—সবখানেই কন্ট্রোল আসবে এটা সাহসিক কষ্ট নয়, বরং মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ।